কিশোরগঞ্জের ভৈরবে আগুনে একটি স’মিলসহ ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। রবিবার ভোরে কাঠবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানায়, ভোর ৪টার দিকে কাঠবাজার এলাকায় আগুন লাগলে প্রথমে স্থানীয় লোকজন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে ভৈরবের তিনটি ও আশুগঞ্জের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে এরই মধ্যে পুড়ে যায় বাজারের একটি স’মিল, সাতটি কাঠ, পাঁচটি টিন ও পুরাতন দরজা-জানালার ব্যবসা প্রতিষ্ঠান। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ভৈরব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন।
এআই





