নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী বাজারে ট্রাক চাপায় জালাল উদ্দিন (৩৪) নামের এক পথচারী নিহত হয়েছেন।
এঘটনায় আলা উদ্দিন (৩৮) নামের এক সিএনজি অটোরিকশা চালক আহত হয়েছেন।
শনিবার সকালের দিকে সোনাইমুড়ী বাইপাস এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত জালাল উদ্দিন সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের দেয়াপুর গ্রামের জানা মিয়া মোল্লার ছেলে।
তিনি সোনাইমুড়ী বাজারের একটি চা দোকানে চাকরি করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সোনাইমুড়ী বাইপাস এলাকা দিয়ে রাস্তা পার হয়ে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন জালাল উদ্দিন। এসময় চৌমুহনী থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির মালবাহী ট্রাক জালাল উদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
একই সময় ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দিলে সিএনজি চালক আলা উদ্দিন গুরুত্বর আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে ও আহত আলা উদ্দিনকে হাসপাতালে প্রেরণ করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
সোহেল/এসএম





