জামায়াতে ইসলামীর ডাকা বুধবার সকাল থেকে টানা ২৪ ঘণ্টার হরতালকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষার জন্য রাজধানীতে ১৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবি’র সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা টাইমনিউজবিডিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জামায়াতের ডাকা বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টার হরতালকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে রাজধানীতে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার সন্ধ্যা থেকে হরতাল চলাকালীন সময় পযর্ন্ত বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
রাজধানীতে কোন প্রকার নাশকতামূলক ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে জন্য জনগণের জানমাল রক্ষায় এ কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এমআর/ এএইচ





