প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব থেকে ফিনল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন।
রবিবার দিবাগত মধ্যরাত ১টা ২৫ মিনিটে জেদ্দা বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর হতে লুফথানসা এয়ারের এলএইচ-৬৫৩ ফ্লাইটে করে ফিনল্যান্ডের হেলসিম্কির উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে মদিনায় মহানবী হযরত মুহম্মদ (স.) এর রওজা জেয়ারত করেন এবং মক্কায় পবিত্র ওমরাহ পালন করেন।
জাপান সফর শেষে বাদশার আমন্ত্রণে ৩১ মে সৌদি আরব যান প্রধানমন্ত্রী। সৌদি আরবে ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দেন এবং মুসলিম বিশ্বের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শেখ হাসিনা।
২৮ মে প্রধানমন্ত্রী আবে শিনজোর আমন্ত্রণে নিকেই সম্মেলন ও দ্বিপাক্ষিক সফরের জাপান যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাপান-সৌদি-ফিনল্যান্ডে ত্রিদেশীয় এ সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮ জুন ঢাকায় ফেরার কথা।
এবিসিদ্দিক





