২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধের পাশাপাশি আহুত ৭২ ঘন্টা হরতালের সমর্থনে কুষ্টিয়ার বড় বাজারে মিছিল ও পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহরের নেতাকর্মীরা।
সোমবার সকাল ৮ টায় শহরের অফিস সম্পাদক আব্দুল্লাহর নেতৃত্বে শহরের বড় বাজারে মিছিল ও পিকেটিং করে নেতাকর্মীরা। মিছিলটি বড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে শিবিরকর্মীরা রাস্তা অবরোধ করে। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
মিছিলে অন্যান্যের মধ্যে সরকারী কলেজ, কেপিআই থানা ও স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইআর





