দেশব্যাপী গুম, খুন, গণগ্রেফতার ও রিমান্ডের নামে নির্যাতনের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

কেন্দ্রীয় কর্মসূচিয় অংশ হিসেবে বুধবার সকাল ৭টায় শহর জামায়াতের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করে।

মিছিলে উপস্থিত ছিলেন, জয়পুরহাট শহর জামায়াত নেতা মাহবুব রহমান, সুজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা এনামুল,

জেলা শিবিরের আফিস সম্পাদক ওমার ফারুক, শহর সেক্রেটারী আব্দুল্লাহ আল মাহমুদ, সওকাত হোসেন, আমিনুর রহমান, শামিম মণ্ডল প্রমুখ।

এআর