ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে শরীফ রানা (৩৯) টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শনিবার ভোরে দুর্ঘটনায় আহত হওয়ার পর রানাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

জানা গেছে, স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে শরীফ রানা পাবনা থেকে ঢাকায় আসছিল। বঙ্গবন্ধু সেতুতে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে তিনি গুরুতর আহত হন।

দ্রুত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এমবি