রাজধানীর ডেমরায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় (৩৫) এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় ডেমরা থানাধীন আইডিয়াল কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন।
পরে ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকাল ৭টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এআই





