নীলফামারীতে বিভিন্ন মামলার পলাতক আসামি আব্দুর রাজ্জাক রিংকু (২৫) নামে এক শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার ডিমলা-রংপুর সড়কের বিন্যাকুড়ী নামক স্থানে থেকে তাকে গ্রেফতার করা হয় রবিবার রাত সাড়ে ৯ টার দিকে।
গ্রেফতারকৃত রিংকু জলঢাকা পৌরসভার ৫ নং ওয়ার্ডের আমরুলবাড়ী এলাকার রুহুল আমিনের ছেলে ও শিবিরের জলঢাকা উপজেলা শাখার সেক্রেটারি।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, রিংকু রংপুর থেকে জলঢাকায় নিজ বাড়িতে আসবেন এমন খবর পায় পুলিশ। খবর পাওয়ার পর পুলিশ অভিযান শুরু করে। রাত ৯টার পর ওই স্থানে আসামাত্র তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভোটকেন্দ্র ডাকাতিসহ জলঢাকা থানায় এক ডজনের অধিক মামলা রয়েছে।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





