বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলের দাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে লেখা খোলা চিঠি পৌঁছে দিতে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি একটি মিছিল নিয়ে ভারতীয় দূতাবাসে যাওয়ার পথে মালিবাগ রেলেগেটে পুলিশের বাধার মূখে পড়ে।
এসময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের সরাতে জলকামান ও টিয়ারশেল ব্যাবহার করে। এসময় বেশ কয়েকজন আহত হয়।
এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন বাম সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন। সেখানে তাঁরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সংক্ষিপ্ত সমাবেশে মোদির উদ্দেশে লেখা খোলা চিঠিটি পাঠ করেন জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ। চিঠিতে প্রকল্পটি বাতিলের আহ্বান জানানো হয়। বলা হয়, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র যদি বাংলাদেশে করতেই হয়, তাহলে অন্য কোথাও করা হোক। সেখানে পরিবেশের এত বড় ক্ষতি হবে না। কিন্তু সুন্দরবন একটি। এটিকে ধ্বংস করা চলবে না। তাঁরা ভারতের প্রধানমন্ত্রীকে প্রকল্পটি বাতিলের আহ্বান জানান।
বক্তব্য দেন কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিম আহমেদ।
এমএনজে





