নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে ফরহাদ ও শাহাদাত নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

এঘটনায় গুরুতর অসুস্থ আরও দুই শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে বন্দরের আলীনগর এলাকাতে আবদুল মালেকের বাড়িতে এই ঘটনা ঘটে।

বন্দর থানার এস আই শেখ সাদি জানান, নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিস্কার করতে ভেতরে প্রবেশ করে দুইজন শ্রমিক।

ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে, আরও দুই জন ট্যাঙ্কে প্রবেশ করে।

এক পর্যায়ে চার জনই গুরুতর অসুস্থ হলে দুইজনকে প্রথমে জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

অন্যদুই জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়। জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দুই শ্রমিক মারা যান।

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর