যশোরের বেনাপোল পোর্ট থানাথীন পুটখালী সীমান্ত থেকে ৩৫০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার আনুমানিক ভোররাত ৪ টার সময় পুটখালী সীমান্তের বালুর মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় ফেনসিডিলগুলো আটক করা হয়।

২৩ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল আব্দুর রহিম বলেন, পুটখালী বিজিবির একটি টহল দল সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বালুর মাঠ এলাকায় অভিযান চালায়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় ৩৫০ বোতল ফেনসিডিল আটক করা হয়।

যার সর্বমোট আনুমানিক মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা। আটকৃত ফেনসিডিলগুলো আজ সকালে বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।

এমকে