কুষ্টিয়ার ভেড়ামারায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খায়ানো উপলক্ষে ওরিয়েনটেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মনি চাকমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম আলম, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এসময় জেলা প্রশাসক মিলিনিয়াম ডেভলপমেন্ট গোল্ড অর্জনের ক্ষেত্রে স্বাস্থ্য খাতে বিভিন্ন বিষয়সহ অন্যান্য খাতের বিষয় তুলে ধরেন এবং আসন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খায়ানো সুন্দর, সুষ্ঠু এবং সুচারু রূপে সম্পাদিত হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন।

কেএইচ