যশোরের বেনাপোল সীমান্তবর্তী পুটখালী গ্রামে দুর্বৃত্তদের বোমা হামলায় রবিউল ইসলাম (২৫) নামে এক যুবক গুরুত্বর আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে বোমা হামলার এ ঘটনা ঘটে। আহত যুবক ওই গ্রামের ইমারুল মণ্ডলের ছেলে।
স্বজনরা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করেছে। তার অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ জানায়, সকালে ওই যুবক বাড়ি থেকে বের হয়ে নিজ কাজে যাচ্ছিলেন। এসময় বাড়ির গেটের সামনে লুকিয়ে থাকা তিন যুবক তাকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে পালিয়ে যায়। এতে তার হাত ও পায়ে মারাত্মক জখম হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চোরাচালান সংক্রান্ত বিষয় নিয়ে ওই যুবকের উপর হামলা চালায় দুর্বত্তরা। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
কেএইচ





