রংপুর পীরগঞ্জের বিটিসি এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতদের পীরগঞ্জ ও পলাশবাড়ী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন দুর্ঘটনায় হতাহতের সংবাদটির সত্যতা নিশ্চিত করেছেন।

জেএ