বগুড়া প্রেসক্লাবের সামনের সড়কে একটি কমলাবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মী এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৪/৫ জনের একদল দুর্বৃত্ত কমলাবোঝাই ওই ট্রাকটির গতিরোধ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তারা।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার জানান, ট্রাকটির একাংশ পুড়ে গেছে। তবে ক্ষতির পরিমাণ পরে জানানো সম্ভব হবে।
জেআই