বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারের ৩ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো একজন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

বরিশালের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বরিশাল থেকে ফরিদপুরগামী মাইক্রোবাসটি দোয়ারিকা-শিকারপুর সেতুর বাইপাস সড়ক পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক সমীর ও বরিশাল নগরীর সাগরদী এলাকার ব্যবসায়ী মনির নিহত হন। আহত অন্য দুজনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।

ওসি আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে ভোররাতে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি রাস্তার পাশের গাছে ধাক্কা খেয়ে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

এমবি