বঙ্গোপসাগরীয় অঞ্চলের প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা জোট বা বিমস্টেকের একটি স্থায়ী সচিবালয় গড়ে তোলা হবে বাংলাদেশের রাজধানী ঢাকায়।
ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং বুধবার দিল্লিতে জানিয়েছেন, মার্চের প্রথম সপ্তাহে মায়ানমারে বিমস্টেকের শীর্ষ সম্মেলনেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হতে চলেছে। এই সচিবালয় চালানোর প্রায় এক তৃতীয়াংশ খরচ ভারত বহন করবে এবং সার্বিকভাবে বিমস্টেক প্রক্রিয়ায় গতি আনার জন্য নতুন প্রয়াসও শুরু হবে মায়ানমারের সম্মেলন থেকে।
বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ব্যাঙ্ককে ১৯৯৭ সালে বিমস্টেক গঠিত হয়। পরে আরও তিনটি দেশ, মিয়ানমার, নেপাল ও ভুটানের অন্তর্ভুক্তির পর এই জোটের নতুন নাম বিমস্টেক বা সংক্ষেপে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ।
ভারত একে বর্ণনা করে সার্ক ও আসিয়ান জোটের মধ্যে সেতুবন্ধ হিসেবে – কিন্তু কাগজে-কলমে অপরিসীম সম্ভাবনা থাকলেও বিমস্টেক যে তা পূর্ণ করার ধারেকাছেও যেতে পারেনি – সদস্য দেশগুলো সবাই সে কথা স্বীকার করে।
কিন্তু মার্চের গোড়াতেই মায়ানমারের শীর্ষ সম্মেলন বিমস্টেকে নতুন করে প্রাণসঞ্চার করবে বলে তাদের আশা এবং তারই প্রথম ধাপ হবে ঢাকায় জোটের একটি স্থায়ী সচিবালয়।
ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিংয়ের কথায়, ‘সুসমন্বিতভাবে যাতে জোটের কাজকর্মে আরও গতি আনা যায়, এই তৃতীয় শীর্ষ সম্মেলন তারই প্রস্তাবনা করবে। এর সবচেয়ে বড় পরিণতি হবে ঢাকায় বিমস্টেকের একটি স্থায়ী সচিবালয়ের স্থাপনা।’
এছাড়া ভারতে বিমস্টেকের একটি জলবায়ু সেন্টার ও ভুটানে সাংস্কৃতিক শিল্পকেন্দ্র গড়ার ব্যাপারেও সমঝোতা হবে বলে তিনি জানান। সূত্র: বিবিসি বাংলা
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই
[/b]
বিমসটেকের স্থায়ী সচিবালয় হবে ঢাকায়
বঙ্গোপসাগরীয় অঞ্চলের প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা জোট বা বিমস্টেকের একটি স্থায়ী সচিবালয় গড়ে তোলা হবে বাংলাদেশের
শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন
রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। ২০২৯ সালের মধ্যে শেরেবাংলা নগরে নতুন সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে সরকার।
রাষ্ট্রপতি নির্বাচন সচিবালয়ে বিএনপির দলীয় বৈঠক নিয়ে প্রশ্ন জামায়াতের
রাষ্ট্রপতি পদে প্রার্থী বাছাই করতে সচিবালয়ে বিএনপির দলীয় বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
১১ দলীয় ঐক্যর সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা
জ্বালানি তেল ও গ্যাসের সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে ১১ দলীয় ঐক্য।
সোয়া ৬ ঘণ্টা পর খুলে দেওয়া হলো সচিবালয়মুখী রাস্তা
আন্দোলনকারী শিক্ষার্থীদের কারণে বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজধানীতে শিক্ষা ভবনের পাশের সচিবালয়মুখী রাস্তাটি বন্ধ করে দেয় পুলিশ। অবশেষে সোয়া ছয় ঘণ্টা পর বিকেল পৌনে ৬টায় সেই রাস্তা খুলে দেওয়া হয়েছে। ফলে সড়কটিতে স্বাভাবিক হয়েছে যানবাহন চলাচল।
মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের ছয়জন প্রতিনিধি।
















