জয়পুরহাটে নানা আয়োজনে পালিত হলো বিশ্বরেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। এ উপলক্ষ্যে শুক্রবার ০৮মে সকাল সাড়ে ১০টায় স্থানীয় শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান হতে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে স্থানীয় রেডক্রিসেন্ট কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে দুপুর ১২টায় শেষ হয়।

এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলিগের সভাপতি এ্যাড.সামসুল আলম দুদু, রেডক্রিসেন্ট জেলা ইউনিটের সাধারন সম্পাদক কেএম শহিদ ইকবাল সদু, জেলা আওয়মীলীগের সহ সভাপতি এ্যাড. মোমিন আহমেদ চৌধুরী প্রমুখ।

এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসুচীর সুচনা করেন।

এসএইচ