নোয়াখালীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাফেজ ছায়েদ আহমেদ (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

তিনি সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চরদরবেশপুর গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে।

শনিবার (১০ এপ্রিল) নোয়াখালী করোনা হাসপাতালে এ মৃত্যুর ঘটনা ঘটে।

নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, গত ৩দিন আগে সদর বৃদ্ধ হাফেজ ছায়েদ আহমেদ জ্বর-কাশি, পেটব্যথা শ্বাসকষ্ট নিয়ে নোয়াখালী কোভিড হাসপাতালে ভর্তি হয়। তখন থেকে তিনি আইসোলেশনে ছিলেন। শনিবার সকাল ৯টায় তিনি হাসপাতালে মারা যান। তবে তিনি করোনা পজিটিভ ছিলেন না।

সোহেল/এমবি