কুষ্টিয়ায় ৪৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র উদ্যেগে গবীর ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১টার দিকে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ আশ্রায়ন বিওপি সদরে সীমান্তে বসবাসরত গবীর ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কোয়ার্টার মাষ্টার আবদুর রহিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় গরীব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, যা সীমান্ত এলাকায় বসবাসরত গরীব ও দুস্থদের শীত নিবারণ কিছুটা হলেও লাঘব হবে।
তিনি আরো বলেন যে সীমান্ত এলাকার জনগণের জন্য বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসময় আশ্রায়ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমবি