যশোর জেলার শার্শা ও বেনাপোলে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দেড় কেজি হেরোইন, চার হাজার পিস ইয়াবা, দুই কেজি গাঁজা ও ১৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।একই সাথে মাদক ব্যবসায় যুক্ত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে তারা। 

মঙ্গলবার বিকাল থেকে বুধবার সকাল পর্যন্ত শার্শা উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও তাদের আটক করা হয় ।

আটককৃতরা হলেন শার্শার কেরামত আলী(৩৫), বাসুদেব বিশ্বাস (৩০), রোকননুজ্জামান (২৮), ফয়সাল অনিমেস (৩৩)।ডিবির ওসি ইমাউল হক জানান, তাদের ২০ টি টিম শার্শা উপজেলার মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এই সময় মাদকদ্রব সহ চার জন কে আটক করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব আইনে মামলা দিয়ে, দুপুরে যশোরে আদালতে প্রেরণ করা হবে।

নাসির/জারিফ