বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও কর্সংস্থান সৃষ্টির লক্ষ্যে রাজধানীতে বেকার ও শ্রমজীবী মানুষদের মাঝে বিনামূল্যে রিকশা-ভ্যানসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ ও ব্যবসায়িক পুঁজি হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নুরুল ইসলাম বুলবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ (০১ নভেম্বর) রবিবার সকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় খেটে খাওয়া দিনমজুর মানুষের মাঝে প্রয়োজনীয় উপকরণ বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
নুরুল ইসলাম বুলবুল বলেন, চলমান কোভিড-১৯ সময় হতে অদ্যবধি দরিদ্র ও শ্রমজীবী মানুষ অভাব অনটনে বেশ কষ্টে আছেন। করোনার কারনে দিনমজুর, শ্রমিক ও ছোট ব্যবসায়িদের আয় হ্রাস পেয়েছে এবং দীর্ঘদিন কাজের পরিবেশ না থাকায় চাকুরী হরিয়ে একটি অংশ বেকার হয়ে পড়েছে। ফলে পরিবার পরিজন নিয়ে জীবন যাপনে অধিকাংশের ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়ছে। এমতাবস্থায় একটি দায়িত্বশীল ও আদর্শবাদী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী নির্লিপ্ত থাকতে পারে না। তাই আমরা এসব মানুষের দুর্দশা লাঘবে সীমিত সামর্থ নিয়ে এগিয়ে এসেছি। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস বেকারত্ব দুরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে কিছুটা হলেও সহায়ক হবে। মানুষের জন্য আমাদের এই কল্যাণকামী কর্মসুচী আগামী দিনেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
নুরুল ইসলাম বুলবুল আরও বলেন, ব্যবসা ও চাকুরী হারিয়ে বেকারত্বের যাঁতাকলে যুবসমাজ আজ অসহায়। ক্ষতিগ্রস্থ এসকল মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরনে সরকারের কার্যক্রম অত্যন্তঅপ্রতুল। সেই সাথে চলমান সময়ে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি দ্রব্যমূল্যের উর্দ্ধগতির ফলে তা এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক সেক্টর এখন ধ্বংসের মুখোমুখি। যা আমাদের এই সোনার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে। তাই দেশের এই ক্রান্তিলগ্নে জাতিকে এ অবস্থা থেকে মুক্ত করতে ইসলামের সুমহান আদর্শের আলোকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
তিনি সকলকে এই কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াতে ইসলামীর পাশে থাকার উদাত্ত আহবান জানান।
সভাপতির বক্তব্যে এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন গতানুগতিক রাজনৈতিক দল নয় বরং একটি আদর্শবাদী গণমুখী রাজনৈতিক সংগঠন। জামায়াতের সে কল্যাণকামীতার অংশ হিসেবেই বেকারত্ব দূরীকরনে আজ আমরা শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দুর্দশা লাঘবে পাশে এসে দাঁড়িয়েছি। তিনি দুর্দশাগ্রস্থ মানুষের কল্যাণে এগিয়ে আশার জন্য জামায়াত নেতাকর্মীসহ সকল রাজনৈতিক দল ও মানুষের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও ধানমন্ডি জোন সহকারি শেখ শরিফ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও হাজারিবাগ দক্ষিণ থানা আমীর আব্দুল বারী, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও হাজারিবাগ উত্তর থানা আমীর আব্দুর রহমান, হাজারিবাগ দক্ষিণ থানা সেক্রেটারি সোহেল আহমদ, হাজারিবাগ উত্তর থানা সেক্রেটারি মাহমুদুর হাসান,মুজিবুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য শাহীন আহমদ খান সহ প্রমূখ।
এএস





