ঝিনাইদহের ছয়টি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে এ অভিযান চালানো হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, জিআর, সিআরসহ বিভিন্ন মামলায় শৈলকুপা উপজেলা থেকে ছয়, সদর থেকে আট, হরিণাকুন্ডু থেকে দুই, কালীগঞ্জ থেকে তিন ও মহেশপুর উপজেলা থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।
এসএইচ





