এবার রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানসহ ৩৬৬টি স্থানে এবং মসজিদে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।

৩৬৬টি জামাতের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৬টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪০টিতে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, লালবাগ শাহি মসজিদ, গুলশান কেন্দ্রিয় আযাদ মসজিদ, মহাখালী গাউসুল আযম বড় পীর (র.) মসজিদ, আলীয়া মাদ্রসা মসজিদ প্রভৃতি মসজিদে একাধিক জামাত হবে।

এছাড়াও চট্টগ্রাম মহানগরীতে ১৫৩টি ঈদ জামাত হবে। প্রধান বিভাগীয় ও জেলা শহরের ঈদ জামাত অনুি
অনুষ্ঠিত হবে।

প্রতিবারের মতো এবারও ঈদুল ফিতরের বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম ১৮৭ তম জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগা ময়দানে। বাংলাদেশের বৃহত্তম ঈদের জামাত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগা ময়দানে অনুষ্ঠিত হবে। এ জামাতে অংশ নেবেন দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি।

ঢাকা, একে, ২৭ জুলাই টাইমনিউজবিডি.কম, এসআর