৪র্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ১০টি ইউনিয়নের ৯টি ইউনিয়নের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
শনিবার রাত ১১ টায় জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ৫নং অম্বরনগর ইউনিয়নের ৪টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটের ব্যবধানে প্রভাব ফেলায় এ ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে।
উপজেলার ঘোষিত ফলাফলে চেয়ারম্যান পদে বিজয়ীরা হচ্ছেন- জয়াগ ইউনিয়নে শওকত আকবর পলাশ, নদোনা ইউনিয়নে হারুনুর রশিদ, চাষিরহাট ইউনিয়নে মো. কামাল উদ্দিন, বারগাঁও ইউনিয়নে প্রকৌশলী আনিছুর রহমান, নাটেশ্বর ইউনিয়নে মো. কবির হোসেন খোকন, বজরা ইউনিয়নে মো. মীরন অর রশীদ, সোনাপুর ইউনিয়নে মো. আলমগীর হোসেন, দেওটি ইউনিয়নে নুরুল আমিন শাকিল ও আমিশাপাড়া ইউনিয়নে আলমগীর হোসেন ভূঁইয়া।
এমবি





