গাইবান্ধা সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে ফুলছড়ি উপজেলা সদরের তাহা মিয়ার ছেলে রনি মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ২১টার দিকে গাইবান্ধা-বামনডাঙ্গা রেল গেটের কুপতলা রেল স্টেশনের দক্ষিণে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, সকালে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই রনির মৃত্যু হয়।
এ প্রসঙ্গে গাইবান্ধা রেলওয়ে (জিআরপি) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজিবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জেড





