প্রথম আলোর সিনিয়র প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য সচিবলায়ে প্রায় ৬ ঘন্টা আটক রেখে নির্যাতনের প্রতিবাদে ও মুক্তির দাবীতে ভোলা জেলা প্রেসক্লাব সহ উপজেলা প্রেসক্লাবগুলোর উদ্যোগে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

বুধবার (১৯মে) সকাল ১০ থেকে দুপুর ১ পযর্ন্ত ভোলা প্রেসক্লাব সহ বিভিন্ন উপজেলা প্রেসক্লাবগুলোর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের সাথে একাত্মতা প্রকাশ করে এসময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও রাজনৈতিক দলের নেতারা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, গত ১৭ মে বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দূর্নীতিবাজ কর্মকর্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে প্রায় ৬ ঘন্টা ধরে আটকে রেখে নির্যাতন করেন। মানববন্ধনে এসব দূর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার ও সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি দাবী করা হয়।

মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবগুলোর সভাপতি, সম্পাদক সহ ভোলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদ কর্মীরা।

এছাড়াও প্রথম আলোর জৈষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, নির্যাতনকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে ভোলায় মানববন্ধন করেছে প্রথম আলো বন্ধুসভার নেতৃবৃন্দ।

শাহীন/এমবি