মংলা ইপিজেডের মুল গেটের বাহিরে বিক্ষোভ করেছে শ্রমিকরা।ঈদ বোনাসের দাবিতেএ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বলে জানা যায়।
বুধবার সকালে এ বিক্ষোভ করে বোরা ইন্টারন্যাশনালের দুই শতাধিক শ্রমিক।
মংলা ইপিজেড’র জেনারেল ম্যানেজার হাফিজুর রহমান জানান, বোরা ইন্টারন্যাশনাল নামক রাবার ফ্যাক্টরীতে গত দু’মাস ধরে কোন কাজ (উৎপাদন) না থাকায় সেখানে কর্মরত শ্রমিকদের বসিয়ে বসিয়ে বেতন দেয়া হচ্ছে।
মঙ্গলবার দুপুরে তাদের চলতি মাসের বেতন পরিশোধ করা হয়েছে। এবং আগামী সোমবার (২৮ জুলাই) তাদেরকে ঈদ বোনাস দেয়া হবে বলে ফ্যাক্টরী কর্তৃপক্ষ ঘোষণা দিলেও শ্রমিকরা তা মেনে নেয়নি। বুধবারই (২৩ জুলাই) তাদেরকে বোনাসের টাকা দিতে হবে এ দাবিতে ইপিজেডের মুল গেটে তারা বে-আইনিভাবে বিক্ষোভ মিছিল করে।
পরে ইপিজেড কর্তৃপক্ষ ও বোরা ইন্টারন্যাশনালের মালিকপক্ষের সাথে আলাপ-আলোচনার পর রোববার বোনাস প্রদানের সিদ্ধান্ত মেনে নেয় শ্রমিকরা।
ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





