রাজধানী মিরপুর-১ এ নিখোঁজ হওয়া শিশুর লাশ নর্দমা থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভসের কর্মীরা।  মিরপুরে ঢাকা কমার্স কলেজের পেছনে পয়োঃনিষ্কাশন নালায় পড়ার ১৯ ঘণ্টা পর শিশু জুনায়েদ হোসেন সাব্বিরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা ৫০মিনিটে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে শিশুটিকে উদ্ধারে দ্বিতীয় দফায় অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আনোয়ার হোসেন রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটি মিরপুর কমার্স কলেজের পেছনের একটি স্যুয়ারেজ লাইনে পড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যায়। রাতে শিশুটিকে উদ্ধার করা যায়নি।

জেড