গাজীপুরের কালিয়াকৈরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
আজ (মঙ্গলবার) সকালে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুরের হাইওয়ে থানার ওসি হুমায়ুন কবির জানিয়েছেন, আজ সকালে কালিয়াকৈরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত হন। এছাড়া হাসপাতালে নেয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি জানান।
এআই
জাতীয়
কালিয়াকৈরে সড়ক দূর্ঘটনায় নিহত ৫, আহত ১০
গাজীপুরের কালিয়াকৈরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছেন।





