সাভারের আশুলিয়ার জামগড়া সরকার মার্কেট এলাকার ভাগবাড়িতে একটি ঝুটের গুদামে আগুন লেগে পুরে গেছে ১২টি ঘর।
বুধবার সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল হামিদ জানান, সকালে হঠাৎ ঝুটের গুদামে ধোয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে সাভার ও ধামরাই থেকে আরও ৪টি ইউনিট সেখানে এসেছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন কাদের জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।
এমবি





