যশোর শহরের ঘোপ জেলরোড বেলতলাস্থ জেদ্দা ট্রান্সপোর্ট থেকে রোববার মধ্যরাতে অস্ত্র ও গুলিসহ চার সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- ঘোপ পলিটেকনিক এলাকার রাসেল হোসেন এবং ঘোপ বেলতলা এলাকার ইকরাম হোসেন, রাসেল ও মিরাজ হোসেন।
উপশহর পুলিশ ফাঁড়ির এএসআই কুদ্দুস জানান, আটক চারজন তাস খেলছিল। তাদের কাছে অস্ত্র রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় রাসেল হোসেনের কোমরে একটি ইউএসএ’র নাইন এমএম পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক চারজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।
কেএইচ





