"সমতল আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবিতে সংগ্রাম জোরদার করুন” স্লোগানকে প্রতিপাদ্য করে জয়পুরহাটে জেলা আদিবাসী পরিষদের তৃতীয় সম্মেলন অনুষ্ঠত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় জয়পুরহাট উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় আদিবাসী পরিষদের জেলা সভাপতি এ্যাড;বাবুল রবিদাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সাবনচন্দ্র মুন্ডা।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসী পরিষদের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হেমন্ত মাহাতো,অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের সদর থানা শাখার সভাপতি জগেন পাহান,আক্কেলপুর থানা শাখার সভাপতি সুরেন্দ্রনাথ পাহান,পাচবিবি থানা শাখার সভাপতি রামভেনসেন্ট টুডু,ক্ষেতলাল থানা শাখার সভাপতি সুনিল উরাও,কালাই থানা শাখার সভাপতি শাহেব টুডু সহ প্রমুখ।
এসএইচ





