মুন্সীগঞ্জে নিখোঁজ যুবলীগ নেতাঅপহরণের ২৪ ঘণ্টা পর লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবলীগ নেতার নাম মো. রফিক (৪০) বলে জানা যায়।

শুক্রবার সকাল পৌনে ১০ টায় লৌহজংউপজেলার মেদেনীমইউনিয়নের কাজীর পাগলা এলাকার চিতাখোলার পাশের নিচু জমি থেকে যুবলীগ নেতার লাশ উদ্ধার করা হয়।

লৌহজং থানার এসআই সজল বাবু জানান, গতকাল বৃহস্পতিবার নিখোঁজ হওয়া উপজেলার মেদেনীম-ল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. রফিককে সেখানে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

সহকারী পুলিশ সুপার মিয়া কুতুবুর রহমান জানান, নিহত রফিকের হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। তাছাড়া মুখে ও শরীরে বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতও রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর পক্রিয়া চলছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় নিজ গ্রাম কাজীর পাগলা থেকে ৬-৭ জন অপহরণকারী মাইক্রোযোগে তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পর বিকেল সাড়ে ৫টার দিকে একই গ্রামের একটি পরিত্যক্ত জমি থেকে অপহরণকারীদের ব্যবহৃত দুটি মুখোশ ও অপহৃত মো. রফিকের জুতা উদ্ধার করা হয়েছে।

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ