রাজধানীর মোহাম্মদপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিক্সা আরোহী মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

নিহতের নাম- একরামুল হক (৩০)। বাবার নাম মোজাম্মেল হক। বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। তিনি রাজধানীর পশ্চিম কল্যাণপুরে বসবাস করতেন।

জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরের বছিলা রোডের তিন রাস্তার মোড়ে কভার ভ্যানটি অটোরিক্সাকে ধাক্কা দিলে এতে একরামুল গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সকাল সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

এআই