ফেনীতে আগ্নেয়াস্ত্রসহ যুবদলের এক কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃত যুবদলের নাম ওমর ফারুক মহিন (৩০)।

শনিবার সকাল ১১টার দিকে শহরের জহিরিয়া মসজিদের পেছনের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাহিন দাগনভূইয়া উপজেলার জায়লস্কর ইউনিয়নের আবুল কালামের ছেলে।

ফেনী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগানসহ মাহিনকে গ্রেফতার করা হয়।

তিনি ফেনী জেলা যুবদলের কর্মী। তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ফেনী মডেল থানায় ৪/৫টি মামলা রয়েছে।

এসএইচ