তোবার শ্রমিকদের বকেয়া বেতন বুধবারের মধ্যে পরিশোধ করা না হলে হরতাল-অবরোধের ডাক দেবে গণতান্ত্রিক বাম মোর্চা।
সোমবার সচিবালয়ের সামনে এক পথসভায় মোর্চার সমন্বয়কারী শুভ্রাংশু চক্রবর্তী এ কথা বলেন।
শুভ্রাংশু বলেন, তোবা গ্রুপের পোশক শ্রমিকদের বেধে দেয়া সময়ের মধ্যে দাবি পূরন না হলে বুধবার বেলা ১১টায় ঢাকাসহ সারা দেশে প্রতীকী অনশন করা হবে। আর বুধবারের মধ্যে দাবি না মানলে সারা দেশে হরতাল ও অবরোধ দেয়া হবে।”
তোবাকর্মীদের বকেয়া পরিশোধসহ পাঁচ দফা দাবিতে গণতান্ত্রিক বাম মোর্চার কর্মীরা সকালে প্রেসক্লাবে মানবন্ধন করেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শ্রমমন্ত্রণালয় ঘেরাও করতে গেলে সচিবালয়ের সামনে পুলিশের বাধার মুখে পড়েন।
এ সময় তারা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকতে চাইলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। পরে সচিবালয়ের ৫ নম্বর ফটকের সামনেই পথসভা করেন বাম মোর্চার কর্মীরা।
গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি জানান, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির সময় তাদের মোর্চার এক কর্মী আহত হয়েছেন।
ঢাকা, ৪ আগষ্ট,টাইমনিউজবিডি.কম,কেএ





