ঝিনাইদহের ছয় উপজেলায় অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহ পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত সদস্য শাহিনুল ইসলাম জানান- হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন ও মাদকসহ বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
এদের মধ্যে হরিণাকুণ্ডু থেকে দুই জন, সদর থেকে ১০ জন, শৈলকুপা থেকে তিন জন, কালীগঞ্জ থেকে ছয় জন, কোটচাঁদপুর থেকে চার জন ও মহেশপুর থেকে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
কেএইচ





