জেলার ফুলবাড়ী উপজেলার খালিসা-কোটাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এ নারী নিহত হয়েছেন। নিহতের নাম শাহেরা খাতুন (৪৫)। তিনি সীমান্ত লাগোয়া ভারতীয় অংশের বাসিন্দা বলে জানাগেছে।

প্রত্যক্ষদর্শী জানায়, রোববার সকালে সীমান্তের ৯৩৪ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলার অতিক্রম করে নো-ম্যানসল্যান্ডে গেলে ভারতের বসকোটাল ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মৃতদেহ নো-ম্যানসল্যান্ডে পড়ে থাকলেও দু-দেশের সীমান্তরক্ষীদের কোনো পক্ষই তাকে উদ্ধার করতে পারছে না।

কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বিষয়টি নিশ্চিত করেজানান, সীমান্তের ওই এলাকায় কাঁটাতারের বেড়া না থাকায় শাহেরা খাতুননো-ম্যানসল্যান্ডে গেলে বিএসএফর গুলিতে নিহত হন তিনি। শাহেরা খাতুন সীমান্ত লাগোয়া ভারতীয় অংশের বাসিন্দা বলে জানান মোফাজ্জল হোসেন আকন্দ ।

এমআর