বেনাপোল প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ৪’শ ক্যানসার রোগীদের ফ্রী চিকিৎসা দেয়া হয়েছে। ভারতের বারাসাত ক্যান্সার রিসার্চ এন্ড ওয়েল ফেয়ার সেন্টারের ২৫ সদস্যের একটি মেডিকেল টীম এই চিকিৎসা সেবা প্রদান করেন।
শুক্রবার সকাল থেকে বেনাপোল পৌরসভা ভবনে দিন ব্যাপী ফ্রী ক্যান্সার সেবা প্রদান করা হয়।
বারাসাত ক্যান্সার রিসার্চ এন্ড ওয়েলফেয়ার সেন্টারের ডাক্তার পিবি করের নের্তৃত্বে ২৫ সদস্যের মেডিকেল টীম চিকিৎসা প্রদান করেন।
এর আগে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বেনাপোল চেকপোষ্ট নোম্যান্স ল্যান্ডে তাদেরকে শুভেচ্ছা জানান প্রেসক্লাব বেনাপোলের সাংবাদিকরা।
ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন বেনাপেল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার আ: সালাম ও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান ও প্রেস ক্লাব বেনাপোলের সভাপতি মহসিন মিলন প্রমুখ।
মেডিকেল টীমটি চার দিন বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন। ক্যান্সার বিশেষজ্ঞ দলটি আগামী ২২ আগষ্ট সাতক্ষীরা, ২৩ আগষ্ট খুলনা চেম্বার অব কমার্সে ও ২৪ আগষ্ট বাগেরহাটে ও বিনামূল্যে রোগী দেখবেন বলে জানা গেছে।
এআই





