যশোরে ডাকাতদের বোমায় আওয়াল হোসেন নামের এক ব্যক্তি মারা গেছেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে বাঘাড়পাড়া উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বাঘাড়পাড়া থানার ওসি আবদুল কাইয়ুম জানান, রাত ২টার দিকে উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামে ডাকাত পড়ে। গ্রামবাসী টের পেয়ে ডাকাতদের ধাওয়া করে। এ সময় ডাকাতরা বোমা হামলা চালালে আওয়াল হোসেন গুরুতর আহত হন। পরে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তিনি মারা যান।

ইআর