রাজধানীর বনানী কড়াইল এরশাদ নগর বস্তির (বেলতলা) একটি ঘর থেকে আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৭টার দিকে ময়না তদন্তের জন্য ওই নারীর লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। এর আগে রাত ১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, গত ২০ জুলাই এক ব্যক্তি ওই নারীকে স্ত্রী পরিচয় দিয়ে এরশাদ নগর বস্তিতে ভাড়া উঠেন। তবে তাদের সম্পর্কে আর তথ্য জানাতে পারেননি তারা। লাশ উদ্ধারের সময় ওই ব্যক্তিকে পাওয়া যায়নি।
মোস্তাক আরও বলেন, প্রাথমিভাবে ধারণা করা হচ্ছে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।
এমকে





