মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলার কুখ্যাত মাদক সম্রাট মহিউদ্দিন ওরফে চেকার মহিউদ্দিনকে অস্ত্র ও ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় একটি গাড়ীও জব্দ করা হয়।
সোমবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ ডিবি পুলিশের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার আনারপুরা এলাকা থেকে তাকে আটক করে।
পুলিশ সূত্র জানান, আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন জিএমআই সিএনজি স্টেশনের সাদা রঙের (মেট্রো-খ-১১-২০৮০) প্রাইভেটকারটি থামার জন্য সিগনাল দেওয়া হলে চালক সিগনাল অমান্য করে দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করে। তবে পুলিশ গাড়ীটির পিছনে ধাওয়া করে গাড়ীটি আটক করে।
সূত্র আরও জানান, গাড়ীটি আটক করার পর গাড়ীর চালক মো: মহিউদ্দিন (৩০) এর দেহ তল্লাশি করে দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল, ৫০০পিস ইয়াবা টেবলেট ও ইয়াবা বিক্রির নগদ ৫০০০০টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই আব্দুল্লা আল-মামুন বাদী হয়ে গজারিয়া থানায় মাদক ও অস্ত্র আইনে একটি মামলা রজু করে গাড়ীসহ মালামাল ও আসামীকে আটক করে ডিবি মুন্সীগঞ্জ কার্যালয়ে নেয়া হয়েছে।
মুন্সীগঞ্জ ডিবি পুলিশের এসআই আব্দুল্লা আল-মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃত আসামী ও জব্দ মালামাল ডিবি মুন্সীগঞ্জের হেফাজতে রয়েছে।
মঙ্গলবার বেলা ১০ টায় আসামি মহিউদ্দীনেরকে অস্ত্র মামলায় ৭ দিনের ও মাদক মামলায় ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এসএইচ
















