চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার সময় শেখ ইকবাল কবির ওরফে সবুজ (২৫) নামের র‌্যাবের ভূয়া সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার দুপুরে র‌্যাব-৬ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্পেশাল কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম. মাহ্ফুজুল ইসলাম।

তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যার দিকে শেখ ইকবাল কবিরকে বাগেরহাটের সদর থানাধীন গোবরদিয়া মধ্যপাড়া গ্রামের মো. মনির হোসেনের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

তিনি মোড়লগঞ্জের পোলেরহাট কচুবুনিয়ার মোহাম্মদ হোসেন আলীর ছেলে ইমদাদুল হককে র‌্যাবে চাকরি দেওয়ার কথা বলে ইতিপূর্বে ৬২ হাজার টাকা নেন।

মঙ্গলবারও পুনরায় ১০ হাজার টাকা নেওয়ার জন্য ওই বাড়িতে যায়। এ সময় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শেখ ইকবাল কবির বাগেরহাটের পশ্চিম সায়রা গ্রামের শেখ আব্দুস সালামের ছেলে। তাকে বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এমকে