রাজধানীর নবাবগঞ্জে অপহৃত রিফাতের (৬) লাশ দু’দিন পর বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধারের আগে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে র্যাব-১০।
আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশু রিফাতের লাশ উদ্ধার করা হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক ক্যাপ্টেন মাকসুদুল আলম জানান, রিফাতের পরিবারের অভিযোগের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে র্যাব-১০।
এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুড়িগঙ্গা নদী থেকে রিফাতের লাশ উদ্ধার করা হয়।
এমকে





