চট্টগ্রাম বন্দরের ৪নং জেটিতে ফর্কলিফটে (পণ্য উঠানো নামানোর কাজে ব্যবহৃত গাড়ি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আগুনে প্রায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগ্রাবাদ কার্যালয়ের অপারেটর পহ্লাদ সিংহ জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে ৪নম্বর জেটিতে পণ্য নামানোর সময় স্পার্কিং করে ফর্কলিফটে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কেএইচ





