খুলনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৮ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া মানিকগঞ্জে আটক করা হয়েছে ৪ জনকে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু জানান, পুলিশের নিয়মিত অভিযানে তাদের আটক করা হয়।আটকদের মধ্যে বিএনপির দুই ও জামায়াতের এক কর্মী রয়েছেন। বাকিরা বিভিন্ন মামলার আসামি।
হরতাল অবরোধে নাশকতার আশঙ্কায় মানিকগঞ্জে বিএনপির চার কর্মীকে আটক করেছে পুলিশ।
এদিকে, মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, শনিবার ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন : মানিকগঞ্জ সদর উপজেলার মো. রবিউল ইসলাম রুবেল (২২) ও শিবালয় উপজেলার জুয়েল রানা (২৫), মো. রাসেল মুন্সী (২৩), মো. জুয়েল মুন্সী (২৪)। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ইআর





