রাজধানীতে ডেইলি নিউজ টুডে’র ফটো সাংবাদিক শামসুল আলমকে (৩৮) ছুরিকাঘাতে আহত করেছে দুর্বৃত্তরা।
চানখাঁরপুল মোড়ে বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টায় এ ঘটনা ঘটে।
আহত শামসুল আলম জানান, ধানমণ্ডির ১৫ নম্বর হাজী আফসার উদ্দীন রোডের ভাড়া বাসায় তিনি থাকেন। পত্রিকায় ছবি প্রকাশ নিয়ে দীর্ঘদিন ধরে কিছু লোক তাকে মোবাইল ফোনে হুমকি দিয়ে আসছিল। সম্প্রতি এ বিষয়ে তিনি হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরিও করেন।
তিনি আরও জানান, ফিচারের কাজে বৃহস্পতিবার বিকেলে চানখাঁরপুলের মোড় দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় পাশের একটি মোটরসাইকেলে হেলমেট পরা দুই আরোহী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তিনি নিজেই হাসপাতালে ভর্তি হন।
এএইচ





