রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আহল্লাদীপুর মোড় এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ ৬ জন আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৮টায় রাজবাড়ী-ফরিদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, ট্রাক চালক তুষার (৩০), হাবিবুর রহমান (২৭), মহিরউদ্দিন (৫০), সজল সাহা (২৮), বাবু (৩৫) ও মঞ্জুরা (৪০)।  তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ট্রাক চালক তুষার মেহেরপুরের গাংনী উপজেলার ভাট পাড়া গ্রামের আব্দুল মালের ছেলে। অন্যদের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায়।

এদিকে, এ ঘটনার পর সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর